সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশ গঠনে কাজ করুন: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি চেয়ারপারসন ও সংসদের বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশ গঠনের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। দুর্গাপূজা উপলক্ষে আজ সোমবার রাতে তার গুলশানের কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান। খালেদা জিয়া বলেন, তাঁর দল সব সময়ই ধর্মীয় উত্সব পালনের জন্য পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে। তাঁর সরকারের সময়ই রাজধানীর রমনা কালী মন্দির পুণরায় খুলে দেওয়া হয়েছিল। বিএনপি চেয়ারপারসন বলেন. দেশের উন্নয়নের জন্য সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি না করে সবার একসঙ্গে কাজ করে যাওয়া উচিত। দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রসঙ্গ তুলে তিনি বলেন, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় মানুষ কষ্ট পাচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে হিন্দু সম্প্রদায়ের বহু মানুষ দুর্গাপূজা তাদের আশানুরুপ উদযাপন করতে পারেনি।খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ করতে আসা দলে ছিলেন মেজর জেনারেল (অব) সি আর দত্ত, গয়েশ্বর চন্দ্র রায়, গৌতম চক্রবর্তী, নিতাই রায় চৌধুরী, ত্রিচন্দ দুলাল ব্রহ্মচারী, নকুল সাহা, বিজন কান্তি সরকার ও তপন কান্তি সরকার। এ সময় বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, মীর্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা উপস্থিত ছিলেন। ইউএনবি।