সাম্প্রদায়িকতাবিরোধী জাতীয় সম্মেলন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত রাখা এবং অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও ন্যায়নিষ্ঠ বাংলাদেশ প্রতিষ্ঠার দাবি জানাতে কাল রোববার সাম্প্রদায়িকতাবিরোধী জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ শনিবার আয়োজকদের পক্ষে এ তথ্য জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ। তিনি জানান, ঢাকা মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন। দেশের ১৫ জন বিশিষ্ট নাগরিক এই সম্মেলনের আয়োজক। তাঁরা হলেন—সালাউদ্দীন আহমদ, সরদার ফজলুল করিম, মুস্তাফা নূরউল ইসলাম, জিল্লুর রহমান সিদ্দিকী, সিরাজুল ইসলাম চৌধুরী, সৈয়দ শামসুল হক, বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, কাইয়ুম চৌধুরী, হামিদা হোসেন, আনিসুজ্জামান, মুহম্মদ জাফর ইকবাল, সেলিনা হোসেন, সুলতানা কামাল, রামেন্দু মজুমদার ও কামাল লোহানী।