সারকোজির বিদায়, ওলাঁদ প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাম ঘরানার প্রার্থী ফ্রাঁসোয়া ওলাঁদ। নিকোলা সারকোজিকে হারিয়ে প্রায় দুই দশকের মধ্যে প্রথম বাম ঘরানার প্রেসিডেন্ট হলেন ওলাঁদ। তার বিজয়ে উত্সব শুরু হয়েছে ফ্রান্সজুড়ে।জার্মানির চাপিয়ে দেওয়া ব্যয় সংকোচন নীতির ধাক্কা থেকে দেশটির অর্থনীতিকে বাঁচানোর শ্লোগান দিয়ে নির্বাচনে জয়ী হতে চেয়েছেন ওলাঁদ। বিপরীতে রক্ষণশীলদের ভোটকে পুঁজি করে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসতে চেয়েছিলেন সারকোজি।গণমাধ্যম সূত্রে জানা যায়, স্থানীয় সময় সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই ফ্রান্সের তুলো ও প্যারিসের একটি স্কুলে ভোট দেন দুই প্রধান প্রেসিডেন্ট প্রার্থী ওলাঁদ ও নিকোলা সারকোজি। ভোট দেওয়ার সময় দুই প্রার্থীই নিজেদের বিজয়ের ব্যাপারে উপস্থিত সমর্থকদের আশ্বস্ত করেন।ফ্রান্সের অন্তর্বর্তী মন্ত্রণালয় জানায়, দেশটির চার কোটি ৬০ লাখ ভোটারের ৭২ শতাংশ ভোট দিয়েছেন। ২২ এপ্রিল প্রথম দফা নির্বাচনে ৭০.৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার আগেই ওলাঁদের সমর্থকেরা উত্সব শুরু করেন।