সারকোজির ভুলগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের মার্চে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেয়ন্নের বাস্ক শহরে একটি পানশালায় জনতার তোপের মুখে পড়েন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজি। প্যালাসিস নামে ওই পানশালার জানালায় ডিম ছুড়ে মারে বিক্ষুব্ধ জনতা। পানশালার পাশের সংকীর্ণ রাস্তায় বাস্কের সাধারণ জনতার সঙ্গে তার বিরোধীরাও ‘সারকোজি বিদায় নাও’ কিংবা ‘সারকোজিকে আঘাত করো’ বলে স্লোগান দেয়।সাধারণ জনগণের প্রতিক্রিয়া সেদিন সত্যিকার অর্থেই বুঝিয়ে দিয়েছিল পর্দার ভেতর আর বাইরের সারকোজিকে। ২০০৭ সালে একটি চেক শার্ট পরে ঘোড়ায় চড়ে প্রেসিডেন্ট নির্বাচনে প্রচার চালানোর সময় সারকোজির বিজয়ী চেহারার সঙ্গে প্যালাসিসের দৃশ্য ছিল সম্পূর্ণ বিপরীতধর্মী। নির্বাচনের আগে সারকোজি একটি সাময়িকীকে বলেছিলেন, ‘আমি যদি বিজয়ী হই, তা হবে আমার সমর্থকদের কৃতিত্ব। আর যদি হারি তবে সেটা আমার নিজের কারণেই।’ এর আগে রাজনীতিকে নেশা উল্লেখ করে সারকোজি বলেছিলেন, আপনাকে সুঁই আস্তে আস্তে তুলতে হবে।এমনকি নির্বাচনের আগে তিনি সাংবাদিকদের বলেছিলেন, তিনি সিগারেট ফুঁকে ভাবেন কীভাবে তিনি পরাজয় বরণ করবেন?সারকোজির উল্লিখিত সব মন্তব্যই ফিকে হয়ে যায় ৬ মের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর পরাজয়ের মধ্য দিয়ে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, অর্থনৈতিক সমস্যার কারণে পরাজয় বরণ করা ১১তম প্রেসিডেন্ট সারকোজি। আর বেশ কিছু ভুল সিদ্ধান্ত গ্রহণ সারকোজির পরাজয়ে খোরাক জুগিয়েছে। বিশ্লেষকদের মতে, ইউরোপীয় অঞ্চলগুলোতে ঋণ সংকটই সারকোজির পরাজয়ের প্রধানতম কারণ। এ সংকটের সমাধান করে খুব সহজেই ফের প্রেসিডেন্ট হতে পারতেন সারকোজি। ‘ঝড়ের মধ্যে সাহস’ স্লোগানশোভিত পোস্টারের মাধ্যমে নিজেকে অবশ্য ভিন্ন উচ্চতায় তুলে ধরতে চেয়েছিলেন সারকোজি। তবে তাতে কাজের কাজ হয়নি। এমনকি নেতৃত্বের কারিশমা কিংবা লিবিয়া ইস্যুতে যথাযথ হস্তক্ষেপের পরও শেষ রক্ষা হয়নি সারকোজির। কারণ, তিনি ফ্রান্সে অভিবাসন ও হালাল মাংসের বিরুদ্ধে একরকম যুদ্ধ ঘোষণা করেন। তিনি মুসলমানদের ফ্রান্সের সমাজের জন্য সমস্যা বলার পাশাপাশি ইউরোপে খ্রিষ্টান মৌলবাদ ঠেকানোরও সিদ্ধান্ত নেন; যেটি ছিল তার একগুঁয়ে নীতি।বিশেষত সারকোজির আমলে ফ্রান্সের ‘অভিবাসন ও জাতীয় পরিচয়’ মন্ত্রণালয় সারকোজির ভরাডুবিতে আরও বেশি খোরাক জুগিয়েছে। ওই মন্ত্রণালয় রোমাদের ফ্রান্সের জন্য সমস্যা বলায় ব্যাপক সমালোচনা হয় বিভিন্ন মহলে। যদিও সারকোজি তাঁর এ মন্ত্রণালয় নিয়ে নিজেও বিব্রত ছিলেন। সারকোজির আভিজাত্যও আর একটি কারণ; যা তাঁকে পরাজয়ে তাড়িত করেছে। একটি কৃষিমেলায় এক ভক্ত তাঁর সঙ্গে হাত মেলাতে চাইলে তিনি তা করেননি। ওই বিষয়টি মিডিয়ায় সারকোজির নেতিবাচক ভাবমূর্তি তৈরি করে।আলোচিত বিচ্ছেদের মাত্র এক সপ্তাহের মধ্যে ডিজনিল্যান্ডে কার্লা ব্রুনির সঙ্গে ডেটিংও সমালোচনা বাড়ায় সারকোজি সম্বন্ধে।নির্বাচনের আগে বেশ কিছু উত্স থেকে অবৈধ উপায়ে সারকোজির অর্থ নেওয়ার ঘটনা বেশ সমালোচিত হয়েছে। লি লিয়ান বেটার্নকোর্ট নামে এক কোটিপতির কাছ থেকে নগদ অর্থ নেওয়া এমনকি লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকেও বিপুল অর্থ নেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তবে সব কটি অভিযোগই অস্বীকার করেন তিনি। দ্য গার্ডিয়ান।