সারকোজির ‘অন্য রকম’ প্রতিশোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর চুক্তির ধারা পরিবর্তন-সংক্রান্ত প্রস্তাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ভেটো দেওয়ার প্রতিশোধ নিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। তবে একটু ভিন্নভাবে।বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে রাতভর বৈঠক শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরন হাত মেলানোর জন্য সারকোজির দিকে হাত বাড়ালে তিনি হাত না মিলিয়ে চলে যান। অস্বস্তিকর পরিস্থিতি কাটাতে ক্যামেরন তখন সারকোজির পিঠে হাত বুলিয়ে সামনের দিকে এগিয়ে যান।ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে ইউরোপের দেশগুলো তাদের ঋণ সংকটজনিত সমস্যা কাটাতে আরও কঠোর বাজেট প্রণয়নের সিদ্ধান্ত নেয়। কিন্তু এ সিদ্ধান্তের ফলে ব্রিটেনের ক্ষমতা কিছু কমে যাবে—এমন আশঙ্কায় তাতে ভেটো দেয় ব্রিটেন। এতে বৈঠকের সিদ্ধান্ত ভেস্তে যায়। আর এরই ফলে ক্যামেরনের প্রতি সারকোজির এই আচরণ!