সারচার্জ না দিয়ে ‘আবুল চার্জ’ নাম দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক বলেছেন, ‘আমরা পদ্মা সেতু চাই। নির্বাচন সেতু চাই না।’ পদ্মা সেতু নির্মাণে নিজস্ব অর্থায়নের উত্স হিসেবে সারচার্জ আরোপের বিরোধিতা করে তিনি বলেন, ‘সারচার্জ নাম না দিয়ে এটাকে আবুল চার্জ নাম দিন।’বিএনপির নেতা নাসির উদ্দিন আহম্মেদের মুক্তির দাবিতে আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে চকবাজার থানা ছাত্রদলের আয়োজনে এক মুক্ত আলোচনায় বিরোধীদলীয় চিফ হুইপ এসব কথা বলেন।জয়নুল আবদীন ফারুক অভিযোগ করেন, স্লিপ কেটে পদ্মা সেতুর নামে টাকা ওঠানো হচ্ছে। তিনি এ ধরনের কাজকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেন।বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা সেতু করা হবে। সেই সঙ্গে পদ্মা সেতুর নামে যাঁরা হাজার কোটি টাকা ঘুষ নিয়েছেন, তাঁদেরও আইনের আওতায় এনে বিচার করা হবে।বিদ্যুত্ উত্পাদনে কুইক রেন্টাল পদ্ধতির মাধ্যমে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন অভিযোগ করে জয়নুল আবদীন ফারুক বলেন, একদিন এসবের হিসাব দিতে হবে।বিরোধীদলীয় চিফ হুইপ অভিযোগ করেন, বিডিআর বিদ্রোহের মামলায় প্রকৃত আসামিদের আড়াল করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির নেতা নাসির উদ্দিন আহম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি তাঁর মুক্তি দাবি করেন।