সারতে লড়াই চলছে সমানে
লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির জন্ম শহর সারতে তাঁর অনুগত বাহিনীর সঙ্গে বিদ্রোহী ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) সেনাদের তীব্র লড়াই অব্যাহত রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স আজ বুধবার এ খবর জানিয়েছে।সারত শহরটি গাদ্দাফির অন্যতম শক্ত ঘাঁটি বলে পরিচিত। এক মাসেরও বেশি সময় ধরে শহরটির দখল নিতে এনসিটির অনুগত সেনারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তবে বিশ্লেষকেরা বলছেন, সমন্বয়ের অভাব ও বিভক্তির কারণে এনসিটির সেনারা তা করতে ব্যর্থ হচ্ছে।এদিকে এনসিটি দাবি করেছে, ন্যাটোর সহযোগিতায় তারা সারত শহরকে ঘিরে ফেলেছে। তবে তাদের সেনারা গাদ্দাফির অনুগত সেনাদের তীব্র প্রতিরোধের মুখে পরেছে বলেও স্বীকার করেছে এনসিটি।এনসিটির সেনারা সারত শহরের দখল নিতে ট্যাংক ও ভারী অস্ত্র নিয়ে সেখানে প্রবেশ করেছে। তারা গাদ্দাফির অনুগত সেনাদের মেরুদণ্ড ভেঙে দিতে চেষ্টা করছে বলে দাবি করা হচ্ছে।সারতের চিকিত্সা কর্মকর্তারা জানিয়েছেন, তারা এনসিটির ছয় সেনার মৃতদেহ পেয়েছে।এদিকে মানবিক সাহায্য সংস্থাগুলো সারতের পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, শহরটির পরিস্থিতি ভয়াবহ।