সারতের দখল নিতে বিদ্রোহীদের অভিযান শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) অনুগত সেনারা মুয়াম্মার গাদ্দাফির জন্ম-শহর সারতে বড় ধরনের অভিযান শুরু করেছে। সেখান থেকে বিবিসির সংবাদদাতা জানান, বিদ্রোহী সেনারা সারতের পূর্ব ও পশ্চিম দিক থেকে কয়েক শত সাঁজোয়া গাড়ি নিয়ে শহরটির কেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছে। তারা শহরটির কেন্দ্রের প্রায় কাছাকাছি চলে এসেছে। এটি এযাবত্কালের মধ্যে সবচেয়ে বড় অভিযান।এদিকে মুয়াম্মার গাদ্দাফির অনুগত সেনা ও বিরোধীদের তুমুল সংঘর্ষের মুখে সারত শহর ছেড়ে হাজার হাজার অধিবাসী পালিয়েছে। তবে এখনো সেখানে অনেকেই অবস্থান করছে। লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফির অন্যতম শক্তিশালী ঘাঁটি বলে সারত শহরটি পরিচিত। বিদ্রোহীরা গত কয়েক মাস ধরে শহরটির দখল নেওয়ার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে।