সারথীর সংগীতে মুগ্ধ সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাস্ত্রীয় সংগীতের মূর্ছনায় শ্রোতাদের মুগ্ধ করলেন ভারতের বিখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পী সারথী চট্টোপাধ্যায়। তবলা, হারমোনিয়াম, তানপুরা সহযোগে দারুণ মোহনীয় হয়ে উঠেছিল সারথীর সংগীত। তাঁর ধ্রুপদ, তারানা, ঠুমরি, দাদরা, ভজনসহ রাগভিত্তিক সংগীত পরিবেশনা শ্রোতাদের অন্তর ছুঁয়ে যায়।গতকাল শনিবার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত সন্ধ্যার আয়োজন করে ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র। সারথী চট্টোপাধ্যায় মাত্র ১৭ বছর বয়সে অল ইন্ডিয়া রেডিওর সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতে নিয়েছিলেন প্রথম পুরস্কার। বেনারস ও কিরানা ঘরানার সংমিশ্রণে তাঁর চমৎকার পরিবেশনায় সংগীতপিপাসুদের মুগ্ধ না হয়ে উপায় ছিল না। সারথী চট্টোপাধ্যায়ের জন্ম কলকাতার সম্ভ্রান্ত সংগীত পরিবারে। বাবা অরুণ কুমার চট্টোপাধ্যায় এবং মা শেফালী চট্টোপাধ্যায়ের কাছেই তাঁর সংগীতে হাতেখড়ি। গতকাল তাঁর পরিবেশনায় বেনারস ও কিরানা ঘরানার পরিবেশনার পাশাপাশি ছিল ঠুমরি ও ভজনের অনবদ্য পরিবেশনা। ‘মহাজনের নাও’-এর পঁচিশসুনামগঞ্জের কালনী নদীর কূলে বাউলসম্রাট শাহ আবদুল করিমের জন্ম। আমৃত্যু তিনি খুঁজে ফিরেছেন নিজেকে। জানতে চেয়েছেন সৃষ্টিকর্তার রহস্য। বাউলসম্রাটের এই জীবনের পথচলাকে কেন্দ্র করে শাকুর মজিদ লিখেছেন নাটক মহাজনের নাও। সুবচন থিয়েটারের এই নাটকটির নির্দেশনা ও পরিকল্পনায় সুদীপ চক্রবর্তী। শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীতে হয়ে গেল নাটকটির ২৫তম মঞ্চায়ন।শাহ আবদুল করিম তাঁর গানে নৌকাকে ব্যবহার করেছেন দেহের রূপক হিসেবে। নিজেকে ভেবেছিলেন যেন কোনো এক মহাজনের কাছ থেকে ধার পাওয়া এক নৌকা, যে নৌকার মালিক তিনি নন। শুধু সঠিকভাবে চালিয়ে কোনো এক ‘সোনার গাঁও’য়ে পৌঁছানোই তাঁর দায়িত্ব। আজ থেকে লালন স্মরণ উৎসবকুষ্টিয়া অফিস জানায়, বাউলসাধক ফকির লালন শাহের ১২১তম তিরোধান দিবস উপলক্ষে আজ রোববার শুরু হচ্ছে চার দিনের লালন স্মরণ উৎসব। ইতিমধ্যে ভক্ত, শিষ্য ও বাউলের পদচারণে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়ি উৎসবমুখর ও মিলনমেলায় পরিণত হয়েছে। লালন একাডেমির আয়োজনে এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় চার দিনের অনুষ্ঠানের মধ্যে রয়েছে আলোচনা, লালন একাডেমির উন্মুক্ত চত্বরে লালন মেলা ও সংগীতানুষ্ঠান। রোববার সন্ধ্যায় মাহবুব উল আলম হানিফ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেবেন। উদ্বোধন করবেন একুশে পদকপ্রাপ্ত বাউল আবদুল করিম শাহ। কলকাতায় দারুণ খুশি বাংলাদেশের প্রকাশকেরাকলকাতা প্রতিনিধি: জানান, কলকাতায় আয়োজিত বাংলাদেশের বইমেলার চতুর্থ দিন গতকাল শনিবার সকাল থেকেই ভিড় জমে যায়। শনিবার ছুটির দিন বিধায় বেলা ১১টায় বইমেলা শুরু হয়। বিকেলে এই ভিড় আরও বেড়ে যায়। প্রকাশকেরা বলেছেন, বিপুল সাড়া মিলেছে বাংলাদেশের একক বইমেলায়। কলকাতার বইপ্রেমী মানুষজনের আগ্রহে তাঁরা দারুণ অনুপ্রাণিত হয়েছেন। বইমেলার দায়িত্বে নিয়োজিত কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের বাণিজ্যসচিব মো. ওমর ফারুক প্রথম আলোকে বলেছেন, ‘এত স্বল্প পরিসরে বইমেলার আয়োজন করে বুঝতে পারিনি এত সাড়া মিলবে। সত্যিই, কলকাতার মানুষের বইয়ের প্রতি আগ্রহ দেখে আমরা মুগ্ধ হয়েছি। এবারের এই একক বইমেলায় বেশি সাড়া তুলেছে। বিক্রিও হয়েছে বেশি। আজ মেলার শেষ দিন।