সারা দেশে অনির্দিষ্টকালের জন্য নৌযান ধর্মঘট শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২২ দফা দাবিতে গতকাল সোমবার মধ্যরাত থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য নৌযান ধর্মঘট শুরু করেছেন নৌযান শ্রমিকেরা। ফলে সারা দেশে লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। ভাণ্ডারিয়া থেকে আসা এমভি আঁচল লঞ্চের কর্মকর্তা মোহাম্মদ মামুন জানান, এসব দাবির ব্যাপারে মালিকপক্ষের সঙ্গে অনেকবার কথা হয়েছে। কিন্তু মালিকপক্ষ এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। সদরঘাট নৌবন্দর সূত্রে জানা গেছে, আজ ভোর ছয়টা থেকে ১০টা পর্যন্ত দক্ষিণাঞ্চলের ৩৮টি রুটের ৪০টি লঞ্চ বন্দরে ভিড়লেও তারা কোনো যাত্রী না নিয়েই বন্দর ত্যাগ করছে।