সারা দেশে আজ বিএনপির বিক্ষোভ মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি এবং বিদ্যুত্সহ কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ রোববার সারা দেশে বিক্ষোভ মিছিল করবে বিএনপি।ঢাকা মহানগরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে বিক্ষোভ সমাবেশ।বিএনপির এক সংবাদবিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, ঢাকা মহানগরে শুধু বিক্ষোভ সমাবেশ এবং দেশের অন্যান্য মহানগরে, জেলা, উপজেলা ও পৌর এলাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।গত ১১ জুন ঢাকার সমাবেশ থেকে বিএনপির চেয়ারপারসন ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এই কর্মসূচির ঘোষণা দেন। বাসস।