সারা দেশে ইউনিয়ন তথ্যকেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে সম্পদ, প্রযুক্তি কিংবা সংযুক্তি কোনোটিই বাধা নয়। আন্তরিকতা এবং সবার অংশগ্রহণ ও সমর্থনে সব বাধা দূর করা সম্ভব হবে বলে তিনি দৃঢ় আশা ব্যক্ত করেন। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তাঁর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে দেশের চার হাজার ৫০১টি ইউনিয়নে তথ্যকেন্দ্রের উদ্বোধনকালে এ কথা বলেন।এ সময় ভোলার চর কুকরি-মুকরিতে অবস্থানরত ইউএনডিপির প্রশাসক নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, স্থানীয় সাংসদ আবদুল্ল¬াহ আল জ্যাকব ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে বক্তব্য দেন। ঘাটের মাঝি আবদুল আজিজ ও কর্মজীবী মহিলা শারমিন আখতার তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। এ ছাড়া কিশোরগঞ্জের যশোদল ইউনিয়নে অবস্থানরত বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমানও এ সময় বক্তব্য দেন। ভোলার জেলা প্রশাসক মেসবাউল ইসলাম ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক সিদ্দিকুর রহমান নিজ নিজ এলাকায় ভিডিও কনফারেন্স সঞ্চালনা করেন। ভিডিও কনফারেন্সে আরও বক্তব্য দেন এটুআই প্রোগ্রামের জাতীয় পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।প্রধানমন্ত্রী বলেন, দেশের সব নাগরিকের কাছে তথ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল বলে তিনি উল্লে¬খ করেন।প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ হবে ধনী-গরিব ও শিক্ষিত-নিরক্ষর নির্বিশেষে দেশের সব নাগরিকের জন্য এবং প্রযুক্তি বিভাজনমুক্ত।এ বছরের জানুয়ারি মাসে দেশের সবকটি জেলায় ‘জেলা তথ্য বাতায়ন’ উদ্বোধনের কথা উল্লে¬খ করে তিনি বলেন, বাতায়নগুলো সংশ্লি¬ষ্ট জেলার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের অবস্থা ও জেলা প্রশাসন সম্পর্কে স্বচ্ছ ধারণা তুলে ধরছে। পাশাপাশি এই বাতায়নগুলো সংশ্লি¬ষ্ট জেলার একেকটি মুখপাত্র হয়ে উঠেছে। একইভাবে গত ফেব্রুয়ারিতে দুটি চিনিকলে পরীক্ষামূলকভাবে ডিজিটাল পুঁজি-ব্যবস্থাপনা চালু করা হয়। এই ব্যবস্থায় আখচাষিরা অতি সহজেই মুঠোফোনের মাধ্যমে তাঁদের উত্পাদিত আখ বিক্রি করতে পারছেন।তথ্যকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ভিডিও কর্মসূচিতে ‘স্বপ্ন ছোঁয়ার দিন’ ও ‘স্বপ্নপূরণ’ নামে দুটি তথ্যচিত্র প্রচার করা হয়। দৈনন্দিন জীবনে তথ্যপ্রযুক্তির ব্যবহার এই তথ্যচিত্র দুটিতে তুলে ধরা হয়েছে।মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। —বাসস