সারা দেশে উদযাপিত হচ্ছে ‘পাঠ্যপুস্তক উৎসব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরের প্রথম দিনে আজ প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে ‘পাঠ্যপুস্তক উৎসব’ উদযাপন করছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সকালে রাজধানীর ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ছাত্রীদের মধ্যে বই বিতরণ করেন।পরে দুপুরে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় ও মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন মন্ত্রী।শিক্ষামন্ত্রী ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, ‘নববর্ষের উপহার হিসেবে তোমাদের হাতে এই নতুন বই তুলে দিলাম।’ অন্যদিকে, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন। পরে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি সারা দেশে এই বই বিতরণের চিত্র সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, ‘আমাদের জানামতে বাংলাদেশের প্রায় প্রতিটি বিদ্যালয়ে প্রত্যেক শিক্ষার্থী বই পেয়েছে বলে আশা করছি।’এসব অনুষ্ঠানে দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।