সারা দেশে কাল জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে এই হরতাল ডাকা হয়েছে। জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হরতাল কর্মসূচির ঘোষণা দেন। বিবৃতিতে অভিযোগ করা হয়, সরকার দীর্ঘ ৩২ মাস ধরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মিথ্যা মামলায় সাঈদীকে আটকে রেখেছে। আগামীকাল বৃহস্পতিবার একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে । আজ বুধবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।