সারা দেশে বিএনপির বিক্ষোভ সমাবেশ শনিবার
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী শনিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন। আজ বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে হরতাল-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।এদিকে যশোরে আগামী শনিবার অর্ধদিবস হরতালের ঘোষণা দিয়েছে বিএনপি।সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল দাবি করেন, হরতালের আগের দিন এবং হরতাল চলাকালে সারা দেশ থেকে বিএনপির ৫০০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এ ছাড়া সংঘর্ষে ৪০০ জন আহত এবং ভ্রাম্যমাণ আদালতে ৫০ জনের শাস্তি হয়েছে। এর প্রতিবাদে বিএনপি শনিবারের কর্মসূচি ঘোষণা করেছে। যশোরে হরতালে সংঘর্ষে সেখানকার পৌর মেয়র মারুফুল ইসলাম আহত হয়েছেন। এর প্রতিবাদে বিএনপি সেখানে আগামী শনিবার অর্ধদিবস হরতাল ডেকেছে।এদিকে আজ বৃহস্পতিবার বিএনপির ডাকা সকাল-বিকেল হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। মির্জা ফখরুল বলেন, সরকার শান্তিপূর্ণ হরতালে বাধা দিয়েছে। এতে তাঁদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছে।ভোর ছয়টার আগেই বিএনপির জ্যেষ্ঠ নেতারা নয়াপল্টনে দলীয় কার্যালয়ে উপস্থিত হন। পুলিশ বাইরে থেকে কার্যালয়টি ঘিরে রাখায় কার্যালয়ের ভেতরে আটকা পড়েন নেতা-কর্মীরা। তাই সেখান থেকে কোনো মিছিল বের করতে পারেননি তাঁরা।হরতালে রাজধানীর চিত্রহরতালে শাহবাগ, মত্স্য ভবন ও ঢাকা কলেজ এলাকায় বিএনপি বা এর অঙ্গসংগঠনের কোনো পিকেটারের উপস্থিতি দেখা যায়নি।রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে আমাদের প্রতিনিধিরা জানান, শাহবাগ, মত্স্য ভবন মোড়, বাংলামোটর, মগবাজার মোড়, বিজয় সরণিসহ রাজধানীর প্রায় সব রোডেই অন্য দিনের তুলনায় যানবাহন চলাচল কিছুটা কম ছিল। তবে কোনো প্রাইভেটকার আজ রাস্তায় বের হয়নি। শাহবাগ, মত্স্য ভবন, ঢাকা কলেজ এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোয় পুলিশ মোতায়েন ছিল। হরতালবিরোধী মিছিলবঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে হরতালের বিপক্ষে খণ্ড খণ্ড মিছিল বের করেন দলের নেতা-কর্মীরা।সকাল থেকে ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন। সেখান থেকে তাঁরা হরতালবিরোধী বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মিছিল করেন।