সারা দেশে শুভ বড়দিন উদযাপিত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিষ্টান সম্প্রদায়ও আজ রোববার যথাযথ মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উত্সবের আমেজে বড়দিন উদযাপন করছে।দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আলাদা বাণীতে বিশ্বের খিষ্ট্রধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন।বড়দিন উপলক্ষে আজ বাংলাদেশে সরকারি ছুটি। বাংলাদেশের খ্রিষ্টান সম্প্রদায় গতকাল শনিবার সন্ধ্যা থেকেই বড়দিন উপলক্ষে নানা উত্সবে মেতেছে। রাজধানীর কাকরাইল গির্জাসহ দেশের বিভিন্ন স্থানের গির্জা ও অভিজাত হোটেলগুলোতে যথাযথভাবে বড়দিনের উত্সব উদযাপিত হচ্ছে। রাষ্ট্রপতির সংবর্ধনা: রাষ্ট্রপতি জিল্লুর রহমান বড়দিন উপলক্ষে আজ বঙ্গভবনে খ্রিস্টান সমপ্রদায়ের সদস্যদের জন্য এক সংবর্ধনার আয়োজন করেন। বাংলাদেশের আর্চবিশপ, রাষ্ট্রদূতগণ ও বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা, খ্রিস্টান সমপ্রদায়ের সম্মানিত সদস্য, ধর্মীয় নেতা ও শিক্ষাবিদেরা অনুষ্ঠানে যোগ দেন। রাষ্ট্রপতি অতিথিদের অভ্যর্থনা জানান ও তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ। এখানে সব ধর্ম-মতের লোকজন শান্তিপূর্ণভাবে তাদের স্ব-স্ব ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন। তিনি ধর্মনিরপেক্ষতা ও সামপ্রদায়িক সমপ্রীতির সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন।অনুষ্ঠানে একটি সুসজ্জিত ক্রিসমাস ট্রি স্থাপন করা হয় এবং তরুণ গায়কদের একটি দল বড়দিনের সঙ্গীত পরিবেশন করে। অনুষ্ঠানে এক সান্তা ক্লজ ঘুরে ঘুরে শিশুদের মাঝে চকলেট বিতরণ করেন। পরে রাষ্ট্রপতি জিল্লুর রহমান খ্রিস্টান সমপ্রদায়ের সদস্যদের সঙ্গে নিয়ে একটি বড় ক্রিসমাস কেক কাটেন। বাসস।