সারা দেশে সেরা যারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সারা দেশে অংশ নেওয়া ১৯ লাখ ৪০ হাজার ৩৩১ জন শিক্ষার্থীর মধ্যে ৫৭ জন জাতীয় মেধাতালিকার সেরা দশে স্থান করে নিয়েছে। সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে প্রথম ১০ জনকে মেধাতালিকায় স্থান দেওয়া হয়। একাধিক শিক্ষার্থী একই নম্বর পাওয়ায় এবার ওই ১০টি স্থানে উঠে এসেছে ৫৭ জন। ৫৭ জনের মধ্যে ১৭ জনই টাঙ্গাইল জেলার। এর মধ্যে আবার নয়জনই টাঙ্গাইলের বিন্দুবাসিনী বালিকা উচ্চবিদ্যালয়ের। যেকোনো বিদ্যালয় থেকে মেধাতালিকায় সবচেয়ে বেশি স্থান করে নেওয়া শিক্ষার্থীদের মধ্যে তারাই এগিয়ে। এ ছাড়া ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও নরসিংদীর মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারজন করে শিক্ষার্থী মেধাতালিকায় রয়েছে। সারা দেশে প্রথম হয়েছে টাঙ্গাইল সদরের কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র আল ইয়াসা। সে মোট ৬০০ নম্বরের মধ্যে পেয়েছে সর্বোচ্চ ৫৯৮ নম্বর। ৫৯৬ নম্বর পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে মাদারীপুরের রাজৈর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাদিয়া হাসান ও টাঙ্গাইলের সৃষ্টি একাডেমিক স্কুলের নাঈমুর রহমান। ৫৯৫ নম্বর পেয়ে যুগ্মভাবে তৃতীয় হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সপ্তর্ষি চন্দ ও নরসিংদীর মনোহরদী উপজেলার মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তানভীর আনজুম সাধ। ৫৯৪ নম্বর পেয়ে মেধাতালিকায় চতুর্থ হয়েছে লক্ষ্মীপুরের রামগঞ্জ স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফাহমিদা ইসলাম মিতু। পঞ্চম হয়েছে চারজন। তারা পেয়েছে ৫৯৩ নম্বর করে। তারা হলো—মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাশরুরা সুলতানা হ্যাপী, মাদারীপুরের শিবচর নন্দকুমার ইনস্টিটিউশনের তামিম হাসান, ফরিদপুরের বোয়ালমারীর নিউ মডেল প্রি-ক্যাডেট স্কুলের ফাইজা বিনতে ফরিদ ও সাতক্ষীরার তালাবাজার মডেল স্কুলের দিশা প্রিয়া মিষ্টি। ৫৯২ নম্বর পেয়ে ষষ্ঠ হয়েছে ছয়জন। এরা হলো—মাদারীপুরের শিবচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেগুপ্তা বিশ্বাস, পাবনার সাঁথিয়ার মন্মথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. ফাহমিদ খান, ময়মনসিংহ সদরের নওমহল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পারিসা ইসলাম অর্থী, পিরোজপুরের কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেবলীনা সাহা ঐশী, ফরিদপুরের চরভদ্রাসনের পশ্চিম মৌলভীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সোমাইয়া কাইউম ও ঢাকার মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মো. সরোয়ার কামাল ভূঁইয়া। সপ্তম হয়েছে নয়জন। তারা পেয়েছে ৫৯১ নম্বর করে। তারা হলো—টাঙ্গাইলের বিন্দুবাসিনী বালিকা উচ্চবিদ্যালয়ের নুসরাত আফরিন প্রাপ্তি, সেঁজুতি চন্দ বর্ষা ও সানজিদা আরেফিন, বরিশালের বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুমাইয়া সাইমা শর্মি, নরসিংদীর শিবপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের মেহেদী হাসান বাঁধন, ঝিনাইদহের কালীগঞ্জের পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আনিকা ইবনাত, টাঙ্গাইলের মির্জাপুরের বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবদুল্লাহ আল মাহদি, ময়মনসিংহ সদরের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ওয়াহিদা তাসনিম ও ঢাকার ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের সাবিহা হাসান মিম। ৫৯০ নম্বর পেয়ে অষ্টম হয়েছে চারজন। এরা হলো—টাঙ্গাইল সদরের বিন্দুবাসিনী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রজ্ঞা পারমিতা, ঝিনাইদহ সদরের পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ের শুদ্ধ সাদিক, নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. মোস্তফা মুশফিক হোসেন ও কুমিল্লার চান্দিনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিয়াম শরীফ অমি। ৫৮৯ নম্বর পেয়ে নবম হয়েছে ছয়জন। এরা হলো—বিন্দুবাসিনী বালিকা উচ্চবিদ্যালয়ের ফারজানা সাঈদ ঐশী, নিশা কর্মকার ও অতশী সাহা, মাগুরা সদরের পিটিআইসংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের হাসিবুল হক, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ মডেল স্কুলের রিজওয়ানা আমিন এ্যামি ও ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অনিক হাসান নিবিড়। মেধাতালিকায় দশম হয়েছে ২২ জন। তারা পেয়েছে ৫৮৮ নম্বর। তারা হলো—টাঙ্গাইল সদরের বেতকা মুন্সীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরিফা সুলতানা, টাঙ্গাইল প্রি-ক্যাডেটের আবু এহসান হক সাতরাজ ও প্রাঞ্জল পাল চৌধুরী, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মৃদুল হাসান হূদয়, বিন্দুবাসিনী উচ্চবিদ্যালয়ের জান্নাতুল তাজরিন টুম্পা, রিফাত জাহান রিফা, জান্নাতুল ফেরদৌস সিলভী, নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ আদর্শ বিদ্যানিকেতনের তানিয়া জামান, ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের তায়্যিবাহ তামান্না আমিন, সদরের নওমহল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শরিফুল ইসলাম আলফি, ঈশ্বরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শাদমান রাব্বী, ফরিদপুর সদরের কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাহদী হাসান বাপ্পী, মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মরিয়ম ইসলাম ও কাজী রাকিবুল হাসান, সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয়ের হিমেল সরকার, যশোরের ঝিকরগাছার কৃষ্ণনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংগীতা রানী ঘোষ, কুমিল্লার দাউদকান্দির খান মডেল একাডেমির মো. রাজিব হোসেন, মাগুরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস স্বর্গ, ঢাকার মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মাহফুজুর রহমান অতুল ও মো. আসিফ শাহরিয়ার, ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের ঐন্দ্রিলা সাহা এবং খুলনা সদরের সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রজ্ঞা পারমিতা দত্ত।