সারা বাংলাদেশে একসঙ্গে মিছিল ছড়িয়ে যাবে: তোফায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, মানবতাবিরোধী অপরাধীদের যারা বাঁচাতে চাইছে, তাদের প্রতিহত করতে ২৯ ডিসেম্বর ঢাকার প্রতিটি ওয়ার্ড থেকে শত শত মানুষের মিছিল ওসমানী উদ্যানে ভিড় করবে। সেখান থেকেই সারা বাংলাদেশে একসঙ্গে মিছিল ছড়িয়ে যাবে। রাজপথে নেমে আসবে ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগঠন ও রাজনীতিবিদেরা।আজ শুক্রবার বিকেল পাঁচটায় ভোলা কবি মোজাম্মেল হক টাউন হলে বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।খালেদা জিয়াকে উদ্দেশ করে তোফায়েল বলেন, ‘খালেদা জিয়া নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। যাদের কারণে স্বাধীনতাযুদ্ধে আমরা মা-বাবা হারা হয়েছি, সেই মানবতাবিরোধীদের বাঁচাতে তিনি আমাদের বলছেন স্বাধীনতাবিরোধী। আওয়ামী লীগ নাকি যুদ্ধ করেনি। আমরা যুদ্ধ করেছি কি না, আপনি কীভাবে বলবেন, আপনি তখন ক্যান্টনমেন্টে ছিলেন। আপনি যুদ্ধের ভয়াবহতা অনুভব করবেন কীভাবে, তাই এখন মানবতাবিরোধীদের বাঁচাতে চাইছেন।’আইনজীবী শহিদ উল্যাহ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নবনির্বাচিত জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন, ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমুখ।