সারাদিন অনশন করলেন আন্না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শক্তিশালী লোকপাল বিলের দাবিতে আজ রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত নয়াদিল্লির যন্তর মন্তরে অনশন করেছেন আন্না হাজারে। গান্ধীবাদী অহিংস আন্দোলনের সমর্থক এই নেতার সঙ্গে অনশনে যোগ দেন তাঁর সহযোদ্ধারা ও শত শত সমর্থক। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, আন্না হাজারে অনশন শুরুর আগে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে প্রার্থনা করেন। আন্নার সহযোদ্ধাদের ধারণা, আজকের এই কর্মসূচিতে সাত হাজারের বেশি সমর্থক অংশ নিয়েছেন। কর্মসূচির কথা জানিয়ে তাঁরা এক লাখের বেশি এসএমএস পাঠিয়েছেন। ফেসবুকে তাদের পেজেও অনেক পাঠক হিট করেছে। ২৭ ডিসেম্বর রামলীলা ময়দানে আরও বড় আকারে অনশনের ডাক দিয়েছেন তাঁরা।