সারায়েভোর জোলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাঞ্জেলিনা জোলি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন ইন দ্য ল্যান্ড অব ব্লাড অ্যান্ড হানি ছবিটি দিয়ে। সেখানে উঠে এসেছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার যুদ্ধের বিষয়-আশয়। বিশেষ করে দেশটির রাজধানী সারায়েভোর মানুষের দুঃখ-কষ্ট-সংগ্রামের বিষয়গুলো ছবিটিতে দেখিয়েছেন জোলি। আর তাই কৃতজ্ঞতা ও ভালোবাসার প্রকাশ হিসেবে জোলিকে সারায়েভোর নাগরিকত্ব দিতে যাচ্ছে দেশটি। আগামী ৩ মে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা আছে। এক সাক্ষাৎকারে জোলি বলেছিলেন, ‘দেশটিকে আমি ভালোবাসি। এখানে অনেক আগে যা হয়েছিল, তা-ই ফুটিয়ে তুলেছি ছবিতে। আশা করি, তাতে করে মানুষ আরও সচেতন হবে।’ ব্যাং শোবিজ।