সারিয়াকান্দিতে ছাত্রলীগ নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সারিয়াকান্দি পৌর ছাত্রলীগের সভাপতি বিজয় রহমান (২৫) আজ বুধবার সন্ধ্যার দিকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ সন্ধ্যা সোয়া সাতটার দিকে দুর্বৃত্তরা পাবলিক লাইব্রেরির মাঠ থেকে ধাওয়া করলে বিজয় রহমান দৌড় দেন। সারিয়াকান্দি প্রেসক্লাবের কাছে পৌঁছালে সেখানে তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও রাম দা দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত সাড়ে আটটার দিকে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।সারিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মজিদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘বিজয় রহমান নিহতের ঘটনার বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে।’