সারের জন্য টেনশন নেই কৃষকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বোরো মৌসুমে এক কেজি সারের জন্য নড়াইলের কৃষকেরা মিছিল- মিটিংসহ সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করেছে, এমনকি প্র্রশাসনের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে হাজতবাসীও হয়েছে। এখন বোরো মৌসুম চলছে। কিন্তু এবার আর নেই সারেরা সংকট বা কৃষকের হতাশা। তবে সার নিয়ে মহা সংকটে পড়েছেন সারের ডিলার ও ব্যবসায়ীরা। বিক্রি নেই। যা বিক্রি হচ্ছে তা সরকার নির্ধারিত দামের চেয়ে ৪০ থেকে ৪৫ টাকা কমে। জেলার ডিলারদের ঘরে অবিক্রীত পড়ে আছে প্রায় সাত হাজার ২১ টন সার।কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, নড়াইলে ৩৬ জন ডিলার রয়েছেন। এ ছাড়া কৃষকদের দোরগোড়ায় সার পৌছে দিতে প্রতি ইউনিয়নে নয়জন করে মোট ৩৫৯ জন খুচরা বিক্রির জন্য পল্লি সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। ফলে সারের সিন্ডিকেট ভেঙে গেছে এবং দামও কমে গেছে। ২৯ এপ্রিল পর্যন্ত নড়াইল জেলায় ডিলারের ঘরে সার মজুদ (অবিক্রীত) রয়েছে সাত হাজার ২১ টন। গত মার্চ মাস এবং এপ্রিল মাসের বরাদ্দ সার অনেক ডিলার এখনো তোলেননি।এপ্রিল মাসে বরাদ্দ দেওয়া হয়েছে ১৮৪ টন ইউরিয়া। এসব সারের মধ্যে ২৯ এপ্রিল পর্যন্ত তোলা হয়েছে মাত্র ৫৪ টন। মার্চ মাসের বরাদ্দ ছিল এক হাজার ৫৮৫ টন। উত্তোলন করা হয় মাত্র ২৬৪ টন। দুই মাসের উত্তোলন করা ওই সারের মধ্যে অবিক্রীত পড়ে আছে দুই হাজার ৫০ টন। অথচ নড়াইলে এবার ৩৬ হাজার ৯০২ হেক্টর জমি চাষাবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে ৩৭ হাজার ৯৩০ হেক্টর। সারের ডিলার হাবিবুল্লাহ বাহার বলেন, কৃষকদের মধ্যে সারের চাহিদা না থাকায় ইউরিয়া তিন হাজার এবং নন ইউরিয়া সার এক হাজার বস্তা অবিক্রীত অবস্থায় পড়ে আছে। ইউরিয়ার প্রতি বস্তা বিক্রি দর ৬০০ টাকা। কিন্তু বিক্রি করতে হচ্ছে ৫৬০ থেকে ৫৬৫ টাকা দামে। সারের ডিলার সমিতির সাধারণ সম্পাদক মো. হাসানুজ্জামান হাসান বলেন, ‘কৃষিমন্ত্রীর কথাই ঠিক হলো, এবার কৃষককে সার খুঁজতে হয়নি, সারই খুঁজেছে কৃষককে।’কৃষি বিভাগের উপপরিচালক এ বি এম ফজলুর রহমান বলেন, এবার সার নিয়ে কৃষকসহ কৃষি কর্মকর্তাদের কোনো টেনশন নেই। পর্যাপ্ত সার মজুদ আছে। কৃষকেরা নিশ্চিন্তে এবার ফসল আবাদ করতে পারায় বাম্পার ফলনও হয়েছে।