সার্ক উত্সবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৮ থেকে ১৫ ডিসেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে সার্ক চলচ্চিত্র উত্সব। এতে প্রদর্শিত হবে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ছবিটি পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। এ ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, তিশা, তপু, আবুল হায়াতসহ আরও অনেকে।এ ছাড়া এবারের সার্ক চলচ্চিত্র উত্সবে নির্মাতা মোরশেদুল ইসলামের প্রিয়তমেষু চলচ্চিত্রটিও উত্সবে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে।বাংলাদেশ ছাড়াও সার্ক চলচ্চিত্র উত্সবে এ বছর আরও অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান, নেপালসহ সার্কভুক্ত দেশগুলোর বেশ কয়েকটি চলচ্চিত্র।