সার্ক গণতন্ত্র সনদের খসড়া চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ায় গণতন্ত্র সুসংহত করার প্রয়াসে প্রণীত গণতন্ত্র সনদের খসড়া চূড়ান্ত করা হয়েছে। আজ রোববার ঢাকায় অনুষ্ঠিত জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে বাংলাদেশের তৈরি খসড়াটি চূড়ান্ত করা হয়েছে।বৈঠক শেষে পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস বলেন, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে গণতন্ত্র শক্তিশালী করার বিষয়ে সার্কের চেতনাকে গণতন্ত্রের এ সনদ সমুন্নত রাখবে। সনদে শুধু গণতন্ত্রের মূল্যবোধের কথাই বলা হয়নি, গণতন্ত্রের প্রসার ও সংরক্ষণের লক্ষ্যে সদস্য দেশগুলো যাতে এগিয়ে যেতে পারে, সে নির্দেশনাও দেওয়া হয়েছে।পররাষ্ট্রসচিব জানান, আগামী ডিসেম্বরে সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সনদটি অনুমোদন পাবে। এরপর আগামী বছর সার্ক শীর্ষ সম্মেলনে এ অঞ্চলের শীর্ষস্থানীয় নেতাদের চূড়ান্ত সম্মতির পর এটি কার্যকর হবে।উল্লেখ্য, ভূটানের থিম্পুতে গত ২৮ ও ২৯ এপ্রিল অনুষ্ঠিত ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলনে গণতন্ত্রকে সুসংহত করতে সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়। সম্মেলনের শেষে বাংলাদেশকে গণতন্ত্র সনদের খসড়া তৈরির পাশাপাশি বিষয়টি চূড়ান্ত করতে বৈঠক আয়োজনের দায়িত্ব দেওয়া হয়।