সার্ক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের রাজধানী কাঠমান্ডুতে আয়োজন করা হয়েছে সার্ক চলচ্চিত্র উৎসব। আজ থেকে শুরু হচ্ছে এই উৎসব। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই উৎসবের জন্য মনোনীত হয়েছে বাংলাদেশের দুটি চলচ্চিত্র—মোস্তফা সরয়ার ফারুকীর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ও মোরশেদুল ইসলামের প্রিয়তমেষু। অনুষ্ঠানে সার্কভুক্ত সবকটি দেশের চলচ্চিত্র অংশ নিচ্ছে।