সার্ক পররাষ্ট্রসচিবদের বৈঠক শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সার্কভুক্ত দক্ষিণ এশিয়ার আটটি দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক আজ রোববার ভুটানের রাজধানী থিম্পুর কনভেনশন সেন্টারে শুরু হয়েছে। দুই দিনের বৈঠকে সার্ক শীর্ষ সম্মেলন ঘোষণা, সইয়ের জন্য তৈরি চুক্তি এবং আগামী এক বছরের কর্মকাণ্ডের খসড়া চূড়ান্ত করা হবে। বৈঠকে সভাপতিত্ব করছেন ভুটানের পররাষ্ট্রসচিব।সূত্র জানায়, বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তানের পররাষ্ট্রসচিবদের বৈঠকে সম্মেলন চুক্তি, ঘোষণাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় চূড়ান্ত করা হবে। বৈঠকে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা, সন্ত্রাসবাদ দমন, জলবায়ু পরিবর্তন, যোগাযোগব্যবস্থা সম্প্রসারণের বিভিন্ন পর্যায়ের বৈঠকের পর্যালোচনা করা হবে।