সার্ক শীর্ষ সম্মেলন আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করে এ অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করতে হবে। এই মূলমন্ত্র সামনে রেখে সুখী ও সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়ার আহ্বানের মধ্য দিয়ে আজ বুধবার ভুটানের রাজধানী থিম্পুতে শুরু হচ্ছে ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলন। রজতজয়ন্তীর বছরে প্রথমবারের মতো আট-জাতি জোটের শীর্ষ নেতাদের সম্মেলন আয়োজন নিয়ে আনন্দে শিহরিত হিমালয়ের কোলের দেশটি। দীর্ঘ ছয় মাসের প্রস্তুতির পর দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) শীর্ষ সম্মেলন অনুষ্ঠান পাহাড়ঘেরা নির্জনতার দেশ ভুটানের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করছে। দেশটি সাক্ষী হতে যাচ্ছে সার্কের নতুন যুগের কর্মকাণ্ডের।্র বিভিন্ন কূটনৈতিক সূত্র গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানিয়েছে, দক্ষিণ এশিয়ার জনগণের ভাগ্যোন্নয়নে এ অঞ্চলের নেতারা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলাকে উন্নয়ন পরিকল্পনা তৈরিতে প্রাধান্য দেবেন। আগামী দিনগুলোতে যাতে এ ঝুঁকি একসঙ্গে মোকাবিলা করা যায়, সে ব্যাপারে অবস্থান নেওয়ার প্রত্যয় ঘোষণা করবেন তাঁরা। এ প্রেক্ষাপটে শীর্ষ সম্মেলনের মূল ঘোষণার পাশাপাশি জলবায়ু পরিবর্তনবিষয়ক ঘোষণা দেওয়া হবে। এর মূল লক্ষ্য হবে ‘সবুজ ও সুখী’ দক্ষিণ এশিয়া গড়ে তোলা। আজ বেলা আড়াইটায় থিম্পুর গ্র্যান্ড অ্যাসেম্বলি হলে শুরু হবে সম্মেলনের উদ্বোধনী অধিবেশন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও সার্কের বিদায়ী চেয়ারপারসন মাহিন্দা রাজাপক্ষের উদ্বোধনী বক্তৃতা ও ভুটানের প্রধানমন্ত্রী জিগমে ওয়াই থিনলের কাছে দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে শুরু হবে মূূল অনুষ্ঠান। এরপর বক্তৃতা দেবেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদ, নেপালের প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে, আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সদস্য দেশের নেতাদের পর বক্তৃতা দেবেন নয় পর্যবেক্ষক যুক্তরাষ্ট্র, চীন, জাপান, অস্ট্রেলিয়া, ইরান, দক্ষিণ কোরিয়া, মিয়ানমার, মরিশাস ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। তারপর বক্তৃতা দেবেন সার্ক সচিবালয়ের মহাসচিব শীলকান্ত শর্মা। বক্তৃতার পালা শেষে সার্ক উন্নয়ন তহবিলের (এসডিএফ) সদর দপ্তর উদ্বোধন করা হবে। সার্ক নেতাদের পক্ষ থেকে স্বাগতিক দেশের প্রধানমন্ত্রী জিগমে ওয়াই থিনলে ফিতা কেটে এর উদ্বোধন করবেন। শীর্ষ সম্মেলনের প্রথম দিনের আনুষ্ঠানিকতা এখানেই শেষ। রাতে তাশিছোজো জংয়ে নৈশভোজে যোগ দেবেন সার্কের নেতারা ও পর্যবেক্ষক দেশ এবং জোটের প্রতিনিধিরা।্র্র্র্র ্র্র্র্র্র্র্র থিম্পুর কূটনৈতিক সূত্র জানিয়েছে, এবার ‘সবুজ ও সুখী দক্ষিণ এশিয়া’ এ বিষয়টি শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হওয়ায় পরিবেশ সমুন্নত রেখে উন্নয়ন বিকাশের বিষয়টি প্রাধান্য পাবে। তাই জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার বিষয়ে আলাদা ঘোষণা দেওয়া হচ্ছে। এর মূল প্রতিপাদ্য হবে সমস্যা মোকাবিলায় এ অঞ্চলের দেশগুলোর অভিন্ন অবস্থান। এ প্রেক্ষাপটে গতকাল মঙ্গলবার শেষ হওয়া পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সহযোগিতা বাড়াতে তথ্য ও গবেষণার ফলাফল বিনিময় বাড়াতে সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ্র্র্র্র্র্র্র জলবায়ু পরিবর্তন ছাড়াও নেতাদের আলোচনায় যোগাযোগ, সন্ত্রাসবাদ দমন, বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। শীর্ষ সম্মেলনের শেষদিনে কাল বৃহস্পতিবার জলবায়ু পরিবর্তনে সহযোগিতা ও সাফটায় সেবা বাণিজ্য শীর্ষক দুটি চুক্তি সই হবে। আগামী প্রজন্মকে অভিন্ন দক্ষিণ এশিয়ার পরিচয়ে গড়ে তুলতে সার্ক বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম নিয়েও কথা বলবেন নেতারা। আগামী আগস্টে দিল্লিতে দুটি বিভাগ চালুর মাধ্যমে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি চালুর কথা রয়েছে।এ বছর সার্কের রজতজয়ন্তীর বছর হওয়ায় শীর্ষ সম্মেলনের মূল ঘোষণা ‘থিম্পু রজতজয়ন্তী ঘোষণা’ হিসেবে অভিহিত হবে। ওই ঘোষণায় অন্যান্য বিষয়ের পাশাপাশি সার্ককে এগিয়ে নিতে ভবিষ্যত্ কর্মপরিকল্পনার ভাবনা প্রতিফলিত হবে। এ প্রক্রিয়ায় বিশিষ্ট নাগরিকসহ অনাবাসী নাগরিকেরা যুক্ত হবেন। এ ছাড়া জোটটিকে গতিশীল করতে আগামী এক দশককে যোগাযোগের দশক হিসেবে অভিহিত করা হবে। বসন্তে বর্ণিল ভুটান:্র ভুটানের ইতিহাসে কখনো এত বড় সমাবেশ হয়নি। তাই স্বাভাবিকভাবেই অন্য রকম এক সাজে সেজেছে পাহাড়ঘেরা দেশটি। পাহাড়ের ঢালে প্রকৃতির সাজিয়ে রাখা বসন্তের বাহারি ফুলের শোভার পাশাপাশি সড়কদ্বীপগুলোরও সৌন্দর্য বাড়িয়েছে নানান রং আর গন্ধের ফুল। পারো বিমানবন্দর থেকে থিম্পু পর্যন্ত পুরো পথই সাজানো হয়েছে সদস্য দেশের নেতাদের প্রতিকৃতি, জাতীয় পতাকা ও প্রার্থনা বাণীসংবলিত পতাকা দিয়ে। মোড়ে মোড়ে তোরণ আর রংবেরঙের ফেস্টুন। অতিথিদের আগমন: গতকাল সকাল থেকেই পৌঁছাতে শুরু করেন সদস্য দেশের নেতারা। পথের ধারে তাঁদের অভিনন্দন জানিয়েছে স্কুলের ছেলেমেয়েরা। গতকাল সকাল সাতটা ৪০ মিনিটে থিম্পু পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান্র্রভুটানের প্রধানমন্ত্রী জিগমে ওয়াই থিনলে। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে মোটর শোভাযাত্রায় তিনি যান সার্ক ভিলেজে। ভুটান সফরের সময় তিনি সেখানেই থাকবেন। এরপর একে একে থিম্পু পৌঁছান মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদ, নেপালের প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ও আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আজ বুধবার সকালে থিম্পু আসছেন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে গত সোমবারই ভুটান আসেন।ভারতের সহায়তা: সার্ক শীর্ষ সম্মেলন সুষ্ঠুভাবে শেষ করতে পাঁচ কোটি রুপি দিয়েছে ভারত। এ ছাড়া নিরাপত্তা থেকে শুরু করে তথ্যপ্রযুক্তিসহ এ ধরনের অনুষ্ঠান সূচারুভাবে করতে যে ধরনের সুবিধা প্রয়োজন সে ব্যাপারেও গত ছয় মাসে ভুটানকে সহযোগিতা দিয়েছে ভারত।