সার্ক সম্মেলনে যোগ দিতে মালদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭তম সার্ক (সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অব রিজিওনাল কো-অপারেশন) শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ বুধবার স্থানীয় সময় বিকেল তিনটায় মালদ্বীপ পৌঁছেছেন। আদ্দুর গান আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ।এর আগে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা দুপুর ১২টার দিকে মালদ্বীপের উদ্দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভাড়া করা বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। কাল বৃহস্পতিবার রাজধানী মালে থেকে ৫০০ কিলোমিটার দূরে আদ্দুতে দুই দিনব্যাপী সার্ক শীর্ষ সম্মেলন শুরু হবে।প্রধানমন্ত্রী ১২ নভেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।