সার্কের গ্লাস এখনো অর্ধেক খালি: মনমোহন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, সার্কের ২৫ বছরের অভিজ্ঞতা হলো, একটি গ্লাস অর্ধেক খালি থাকার মতো। তিনি জোর দিয়ে বলেন, একবিংশ শতাব্দী কখনোই এশিয়ার হবে না, যতক্ষণ না দক্ষিণ এশিয়া একসঙ্গে চলবে।একটি বার্তা সংস্থা জানায়, আজ বুধবার ভুটানের রাজধানী থিম্পুতে সার্কের ষোড়শ সম্মেলনে মনমোহন সিং তাঁর ভাষণে এ কথা বলেন।মনমোহন সিং ক্ষোভ প্রকাশ করে বলেন, দক্ষিণ এশিয়ার মানুষের বৈশ্বিক রাষ্ট্রব্যবস্থায় যে কণ্ঠ তাদের থাকা উচিত, সেটা তাদের নেই।