সার্ফিংয়ে বিপদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সার্ফিং বলতে মোটামুটি অজ্ঞান জেরার বাটলার। সেই সার্ফিং করতে গিয়েই ঘটে গেছে অঘটন। উত্তর ক্যালিফোর্নিয়ায় অব মেন অ্যান্ড মেভারিকস ছবির শুটিং চলছিল গেল মাসে। ছবির প্রয়োজনে সার্ফিংয়ের সময় বিপদের মুখে পড়েন এই অভিনেতা। তাল হারিয়ে তিনি সমুদ্রের অনেক গভীরে চলে যান। শৈলশিলার ওপর আছড়ে পড়ে আহত হন তিনি। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। আরেকটু এদিক-ওদিক হলেই বিপদ আরও বেশি হতে পারত। কপালজোরে বেঁচে গেছেন। তাই বলে সার্ফিংয়ের নেশা ছেড়ে যাচ্ছে না তাঁকে। শিগগির আবার সার্ফ বোর্ড নিয়ে পানিতে নামার ঘোষণা দিয়েছেন হলিউড অভিনেতা জেরার বাটলার। পিপল।