সার্ভার নষ্ট থাকায় বোয়েসেলের কার্যালয় ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ইস্কাটনের কার্যালয়ে আজ সোমবার দুপরে ভাঙচুর চালিয়েছেন বিদেশগামী শ্রমিকেরা। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সার্ভারকক্ষটি দুই দিন ধরে বন্ধ রয়েছে। এ কারণে আজ ভোর থেকে বিদেশগামী শ্রমিকেরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও আঙুলের ছাপ (ফিঙ্গার প্রিন্ট) দিতে পারছিলেন না। উল্লেখ্য, আঙুলের ছাপ ছাড়া স্মার্ট কার্ড পাওয়া যায় না। আর স্মার্টকার্ড ছাড়া এখন বিদেশে যাওয়া যায় না ।বোয়েসেলের মহাব্যবস্থাপক মো. জহিরুল ইসলাম প্রথম আলোকে জানান, প্রতিদিন দুই থেকে আড়াই হাজার লোক এখানে আঙুলের ছাপ দিতে আসেন। কিন্তু সার্ভার অকার্যকর থাকায় আজ শ্রমিকদের সংখ্যা অন্যদিনের তুলনায় তিন থেকে চার গুণ বেশি ছিল। এই অতিরিক্ত লোকের চাপের কারণেই আজ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। শ্রমিকরা একপর্যায়ে বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালান। এতে সার্ভারকক্ষ ক্ষতিগ্রস্ত না হলেও বোয়েসেলের কয়েকটি কক্ষের জানালা ভাঙচুর করেন তাঁরা। তবে বর্তমানে সার্ভার ঠিক আছে। এখনো লোকজনের লম্বা লাইন রয়েছে।