সালদা গ্যাসক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সালদা গ্যাসক্ষেত্রের ততৃীয় কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই জাতীয় গ্রিডে এ গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন শুরু হয়।সালদা গ্যাসক্ষেত্র সূত্রে জানা গেছে, নতুন করে খনন করা সালদা গ্যাসক্ষেত্রের তৃতীয় কূপের কাজ শেষ হয়েছে। আজ শনিবার বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের মাধ্যমে জাতীয় গ্রিডে ১৭ থেকে ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। তা ছাড়াও চতুর্থ কূপ খননের কাজ শুরু হয়েছে।বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মর্তুজা আহাম্মদ ফারুক প্রথম আলোকে জানান, কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই সালদা গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন শুরু হয়।