সালমান খানের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালমান খান এবং তাঁর পাঁচ দেহরক্ষীর বিরুদ্ধে মারপিট করার অভিযোগে বুধবার উত্তর প্রদেশের কানপুরের কাকাদেব থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে প্রকাশ, এ বছর ২৪ আগস্ট সালমান খান তাঁর বডিগার্ড ছবির প্রচারের জন্য কানপুর যান। তখন কানপুরে সালমানকে দুর্নীতিবিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা জানানোর জন্য অনুরোধ করেন সমাজকর্মী ওমেন্দ্র ভারত ও তাঁর সঙ্গীরা। সালমানের গাড়ি থামিয়ে এই অনুরোধ করেন ওমেন্দ্র। তিনি সালমনের মাথায় একটি গান্ধী টুপি পরাতে চান। এ সময় ক্ষুব্ধ হয়ে ওমেন্দ্র ও তাঁর সঙ্গীদের ওপর ঝাঁপিয়ে পড়েন সালমানের পাঁচ দেহরক্ষী। এ ঘটনায় ওমেন্দ্র কানপুরের মুখ্য নগর হাকিম পীযূষ পান্ডের আদালতে একটি মামলা দায়ের করেন। এরপর সালমান ও তাঁর পাঁচ দেহরক্ষীর বিরুদ্ধে ওমেন্দ্রকে থানায় এফআইআর করার নির্দেশ দেন বিচারক পীযূষ পান্ডে।