সালমান তাসিরের হত্যাকারীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাবেক গভর্নর সালমান তাসিরের আত্মস্বীকৃত হত্যাকারী মালিক মুমতাজ হোসেন কাদেরিকে আজ শনিবার মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি)। পাকিস্তানের দ্য ডন পত্রিকার অনলাইনে এ খবর জানানো হয়েছে।চলতি বছরের ৪ জানুয়ারি সালমান তাসির ইসলামাবাদে তাঁর দেহরক্ষী ও পাঞ্জাব প্রদেশের এলিটফোর্স সদস্য মালিক মুমতাজ হোসেন কাদেরির হাতে নিহত হন।মুমতাজ আদালতে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। তিনি বলেছেন, সালমান তাসির দেশটিতে বিদ্যমান ব্লাসফেমি (ধর্মবিরোধী) আইনের বিরোধিতা করায় তিনি তাঁকে হত্যা করেছেন।পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে অবস্থিত সন্ত্রাসবিরোধী আদালতে এ রুদ্ধদ্বার বিচার অনুষ্ঠিত হয়। রায় ঘোষণার পর সরকারি কৌশলী সুজা-উর রেহমান মুমতাজ হোসেন কাদেরির মৃত্যুদণ্ডের কথা ঘোষণা করেন। এ রায়ের পর বেশ কিছু লোক কারাগারের সামনে জড়ো হয়। তারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুমতাজ কাদেরির পক্ষে স্লোগান দেয়। বিক্ষুব্ধ ব্যক্তিরা স্লোগান দিয়ে বলেন, ‘এক মুমতাজকে শাস্তি দিয়ে আপনারা হাজার হাজার মুমতাজকে জন্ম দেবেন।’মুমতাজের আইনজীবী দাবি করেছেন, ‘তাসিরের হত্যাকাণ্ড বেআইনি ছিল না। কারণ, মুমতাজ একজন স্ব-ধর্মত্যাগকারীকে হত্যা করেছেন, যিনি নবীকে কটাক্ষ করেছেন।’