সালমানের উপহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিনা কাপুর (বেবো) মুগ্ধ করেছেন সালমান খানকে। সালমান চমকে দিলেন উল্টো। ঝা-চকচকে একটা বিএমডব্লু ব্র্যান্ডের গাড়ি উপহার দিচ্ছেন তিনি বেবোকে। এ খবর জানা গেল ইউটিভি মোশন পিকচার্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক পৃথ্বিশ গাঙ্গুলির করা টুইট থেকে, ‘দাবাং ২-এর অংশ হওয়ার জন্য কারিনা কাপুরকে একটি বিএমডব্লু উপহার দিচ্ছেন সালমান খান।’ হ্যাঁ, এই মুগ্ধকরণ আর চমকে দেওয়া—এসবের মূলে দাবাং ২ ছবিটিই ভূমিকা রাখছে। দাবাং ছবির দ্বিতীয় কিস্তির এক আইটেম গানে অংশ নেবেন কারিনা, বিনিময়ে নেবেন না কিছুই। আর তাই বন্ধুবর সালমান কৃতজ্ঞতার নজির হিসেবে বেবোকে দিচ্ছেন দামি এই উপহার। জিনিউজ ব্যুরো।