সালমানের ছাপাখানার কর্মাধ্যক্ষের বিরুদ্ধে দুদকের মামলা
সালমান এফ রহমানের ছাপাখানা প্রতিষ্ঠান মেসার্স পুস্তকার কর্মাধ্যক্ষের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।আজ রোববার রাজধানীর মতিঝিল থানায় মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মো. আবু বকর সিদ্দিক।জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনটিসিবি) থেকে ১১ কোটি ৫০ লাখ ৪২ হাজার ৪৪৩ টাকা আত্মসাত্ করার অভিযোগে দুদক ওই প্রতিষ্ঠানের কর্মাধ্যক্ষের বিরুদ্ধে মামলাটি করেন।এর আগে গত জুন মাসে সালমান এফ রহমানের আরও দুটি ছাপাখানা প্রতিষ্ঠান ‘শুকতারা’ ও ‘ফ্রি প্রেস’-এর বিরুদ্ধেও এনটিসিবির সাত কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করা হয়।মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হায়াতুজ্জামান মোল্লা জানিয়েছেন, এফআইআর অনুযায়ী প্রতিষ্ঠানটির সঙ্গে ২০০১ শিক্ষাবর্ষের নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাস্তরের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বই মুদ্রণের নিরাপত্তা কাগজ, কভার কাগজ প্রদান এবং সেলাই ও বাঁধাই করার চুক্তি হয়। ওই চুক্তি অনুয়ায়ী প্রতিষ্ঠানটি মোট ৬০ বিষয়ের দুই কোটি ৫১ লাখ পাঁচ হাজার বই খোলাবাজারে বিক্রির জন্য দেওয়ার কথা। কিন্তু প্রতিষ্ঠানটি চুক্তি অনুয়ায়ী নির্ধারিত সময়ে বই বাজারজাত করেনি।