সালমানের নায়িকা ভক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একের পর এক হিট ছবি উপহার দিয়ে বলিউডের তারকা সালমান খান এখন নায়িকাদের প্রিয় নায়ক হয়ে উঠেছেন। সম্প্রতি চিত্রাঙ্গদা সিংহের কথা শুনেই এমনটি মনে হচ্ছে। বলিউডে এই তারকার যাত্রা শুরু হয়েছিল ভিন্নমাত্রার চলচ্চিত্র দিয়ে। এখন চিত্রাঙ্গদা কাজ করতে চাইছেন সালমান খানের সঙ্গে। তাঁর মতে, সালমান যেভাবে বিনোদনমূলক ছবি করেন, সেভাবে আর কেউই করতে পারেন না। কিছুদিন আগেও চিত্রাঙ্গদা ফিরিয়ে দিয়েছিলেন আশুতোষ গোয়ারিকরের ছবি। কারণ, তিনি শুধু সেই ধরনের ছবিতেই অভিনয় করতে চান, যেগুলো চলচ্চিত্র পুরস্কার নয়, বরং অঢেল টাকা অর্জনে সাহায্য করবে।সূত্র: টাইমস অব ইন্ডিয়া।