সালমানের বদলে সাইফ!
১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘জড়ুয়া’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন সালমান খান। জানা গেছে, জড়ুয়ার সিক্যুয়েলে সালমানের স্থলাভিষিক্ত হচ্ছেন বলিউডের আরেক খান সাইফ আলী খান।সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় ‘জড়ুয়া’ ছবিটি পরিচালনা করেছিলেন ডেভিড ধাওয়ান। প্রযোজক এক থাকলেও এবার ‘জড়ুয়া ২’ পরিচালনা করবেন ‘হাউসফুল’খ্যাত বলিউডের চিত্রনির্মাতা সাজিদ খান। এক খবরে জানিয়েছে টিএনএন।এ সিক্যুয়েল ছবিটির ধরনেও একটু পরিবর্তন আনা হয়েছে। আগের ছবিটি অ্যাকশন-কমেডি ধর্মী হলেও এবার রোমান্টিক-কমেডি ধাঁচের সিক্যুয়েল তৈরির পরিকল্পনা করা হয়েছে।উল্লেখ্য, এই প্রথম সাইফের সঙ্গে কাজ করতে যাচ্ছেন সাজিদ খান। এর আগে নিজের ইল্যুমিনাতি ফিল্মসের ব্যানারে সাজিদ খানকে ছবি বানানোর প্রস্তাব দিয়েছিলেন সাইফ। কিন্তু সাজিদ নাদিয়াদওয়ালার কাছে বিশ্বস্ত থাকতে সাইফের প্রস্তাবকে অত্যন্ত বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছিলেন সাজিদ খান। এ ছবির কল্যাণে আর সাজিদ নাদিয়াদওয়ালার কারণেই ‘জড়ুয়া’ ছবির মাধ্যমে তারকা-নির্মাতা জুটি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন সাইফ আলী খান ও সাজিদ খান।