সালমানের বিরুদ্ধে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মামলা যেন আর পিছু ছাড়ছে না বলিউড তারকা সালমান খানের। হরিণ শিকার, জমি নিয়ে ঝামেলার মামলার পর এবারে দুর্নীতিবিরোধী আন্দোলনের কর্মীদের আঘাত করার অভিযোগে মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে।দুর্নীতিবিরোধী আন্দোলনকারী ও জন রাজ্য পার্টির সাধারণ সম্পাদক ওমেন্দ্র ভারতকে আঘাত করার অভিযোগে কানপুরের কাকাদেও থানায় মামলাটি করা হয়।২৪ আগস্টের ওই ঘটনায় করা মামলায় সালমান খান, তাঁর দেহরক্ষী শেরা ও আরও পাঁচজনকে আসামি করা হয়েছে।মামলার অভিযোগে বলা হয়, দুর্নীতিবিরোধী আন্দোলনের কর্মীরা সালমানের গাড়ির কাছে এসে তাঁকে গান্ধী টুপি দিতে চান। এ সময় তাঁরা সালমানকে তাঁদের সঙ্গে যোগ দেওয়ার অনুরোধ জানান। কিন্তু সালমান খানের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা কর্মীদের মারধর করেন।মামলার তদন্ত কর্মকর্তা অনুপ যাদব বিষয়টি নিশ্চিত করেছেন।