সালমার চিকিৎসার জন্য দেওয়া হলো ৬০ হাজার টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের ভবনধসে আহত পোশাকশ্রমিক সালমা বেগম জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে। হাড় জোড়া লাগানোর জন্য স্টেইনলেস স্টিলের স্ক্রু কেনা বাবদ মেরিল-প্রথম আলো সাভার সহায়তা তহবিল থেকে ৬০ হাজার টাকা দেওয়া হয়েছে। গতকাল তহবিলের পক্ষে আজিজা আহমেদ হাসপাতালের পরিচালক মাহবুবুল আলমের কাছে এ টাকা হস্তান্তর করেন।সহায়তা তহবিলে আরও যাঁরা অর্থ সাহায্য দিলেন: ডা. এম মোসলেউদ্দীন ৭৫,০০০, সরকারি মাধ্যমিক স্কুলের শারীরিক শিক্ষার শিক্ষকেরা ৩,৫০০, নাম প্রকাশে অনিচ্ছুক ৫০,০০০, মেজবাউর রহমান সুমন ৫,০০০, মানার সায়ীদ ৩,২০০, মৌসুমী আকতার ৫,০০০, নাম প্রকাশে অনিচ্ছুক ১,০০০, আফরীন সাজিয়া ৫০০, ক্যাপ্টেন মুনির মুনসুরী ১০,০০০, নুসরাত সুলতানা ১০,০০০, সাবিহা আঞ্জুম লাবীবা ১০,০০০, আফসারা আঞ্জুম আদীবা ১০,০০০, বিআরডিজি একাডেমি, গোবিন্দগঞ্জ ১১,০০০, মো. তানভীর ইসলাম ৫,০০০, নাম প্রকাশে অনিচ্ছুক ৭,৫০০, নাম প্রকাশে অনিচ্ছুক ২০,০০০, কাজী জিনাত জাহান ৮০০, সাহানা নাসরীন ১,০০০, নাম প্রকাশে অনিচ্ছুক ৫,০০০, মো. সুলতান খান ১৬,৩০০, তাহেরা খাতুন ১৫,০০০, আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয় ১৬,০৮১, রুহি ৮,০০০, জিনাত ফারিয়া ৬,০০০, শাহেলা পারভীন ৪,০০০, বেগম রিফাত আরা ২০০০ ও বরিশাল বন্ধুসভা ৫,৭০০ টাকা। গত সাত দিনের মোট জমা ৩,০৬,৫৮১ টাকা। আগের জমা ১,৮৮,৫৩,২০৮ টাকা। তহবিলে মোট জমার পরিমাণ দাঁড়াল: ১ কোটি ৯১ লাখ, ৫৯ হাজার,৭৮৯ টাকা।