সালমার রূপরহস্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রূপ, গুণ আর অভিনয় দিয়ে বহু আগেই দর্শকের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী সালমা হায়েক। ৪৫ বছর বয়সেও তাঁর সৌন্দর্য অটুট আছে। মুখে বলিরেখার বালাই নেই। সম্প্রতি এক সাক্ষাত্কারে সালমা তাঁর সৌন্দর্যের রহস্য উন্মোচন করেছেন। নিজেকে সুন্দরী করে তুলতে তথাকথিত প্রসাধন সামগ্রীর ওপর ভরসা করেননি কোনো দিন। কালেভদ্রে মুখে প্রসাধন নিয়েছেন। সম্প্রতি তিনি নুয়েন্স নামে একটি প্রসাধন পণ্যের উদ্বোধন করেছেন। লাতিন একটি ম্যাগাজিনকে দেওয়া ওই সাক্ষাত্কারে সালমা বলেন, ‘ভবিষ্যতে প্রসাধন সামগ্রী ব্যবহার করব কি না, বলতে পারছি না। তবে এসব না ছুঁয়ে থাকার চেষ্টা করি। দেখা যাক কত দিন থাকা যায়। তাই বলে ত্বকের যত্ন নেওয়ার ব্যাপারে উন্নাসিক হলে চলবে না। যত্নআত্তি না নিলে একদিন দেখা যাবে মুখ আপনার মাকড়সার জালের মতো বলিরেখায় ভরে গেছে।’ ডেইলি মেইল।