সালালাহ বন্দরে পৌঁছেছে এমভি জাহান মণি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি জাহান মণি বাংলাদেশ সময় আজ শনিবার দুপুর ১২টার দিকে ওমানের সালালাহ বন্দরে পৌঁছেছে। প্রসঙ্গত, জলদস্যুরা গত বছর ৫ ডিসেম্বর জাহান মণি জিম্মি করে। এর সাত দিন পর ১২ ডিসেম্বর জলদস্যুরা প্রথম জাহাজমালিকের সঙ্গে যোগাযোগ করে ৯০ লাখ মার্কিন ডলার মুক্তিপণ দাবি করে। চূড়ান্ত সমঝোতা হয় ২৩ ফেব্রুয়ারি। মুক্তিপণ পেয়ে জলদস্যুদের জাহাজ ছাড়ার কথা ছিল ১৩ মার্চ সন্ধ্যা সাড়ে ছয়টার মধ্যে। পরদিন ১৪ মার্চ জাহাজের ক্যাপ্টেন জানান, সকাল সাড়ে নয়টার দিকে জলদস্যুরা জাহাজ থেকে নেমে গেছে।