সালাহ উদ্দিন আহমেদ তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্টন থানার একটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম হারুন অর রশীদ এ রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে সালাহ উদ্দিন আহমেদের পক্ষে করা জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে।নয়াপল্টনে গাড়ি পোড়ানো ও ককটেল বিস্ফোরণের মামলায় পল্টন থানা পুলিশ সালাহ উদ্দিনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের একজন কর্মকর্তা গতকাল সোমবার জানান, রাত পৌনে ১০টার দিকে সালাহ উদ্দিন আহমেদ গুলশানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের বাসা থেকে বের হন। এ সময় বাসার নিচে আগে থেকে অবস্থান নেওয়া ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে আটক করে।