সালিস মানি তালগাছটা আমার...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই নেত্রী একসঙ্গে বসলেই সব সমস্যার সমাধান হবে, যাঁরা এটা ভাবেন, তাঁরা বোকার স্বর্গে বাস করছেন’ বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সালিস মানি তালগাছটা আমার, এই মানসিকতা নিয়ে দুই নেত্রী হাজারবার বসলেও কোনো সমস্যার সমাধান হবে না।’আজ বুধবার দুপুরের দিকে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে চন্দনী সেতুর কাজ পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন যোগাযোগমন্ত্রী। চলমান রাজনৈতিক পরিস্থিতির ব্যাপারে মন্তব্য করতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে বিরোধী দলের সঙ্গে সংলাপ ও বিতর্ক হতে পারে। এ ক্ষেত্রে বিরোধী দলের যৌক্তিক দাবি অবশ্যই মানা হবে। এ ছাড়া ফেব্রুয়ারি মাসে পদ্মা সেতুর ব্যাপারে ধোঁয়াশা কেটে যাবে বলেও তিনি মন্তব্য করেন তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সাংসদ জিল্লুল হাকিম, জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার রেজাউল হক, সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী সমীরণ রায় প্রমুখ।এ ছাড়া আজ যোগাযোগমন্ত্রী দৌলতদিয়ায় যানজট নিরসনের জন্য চার লেনবিশিষ্ট আড়াই কিলোমিটার সড়ক ও এক কিলোমিটার বাইপাস সড়কের কাজের উদ্বোধন করেন।