সালোয়ার-কামিজে উমা থরম্যান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় সালোয়ার-কামিজের প্রতি বিশেষ দুর্বলতা রয়েছে হলিউড তারকা উমা থরম্যানের। নতুন ধারাবাহিক টিভি অনুষ্ঠান স্ম্যাশ-এ এই পোশাকে দেখা যাবে তাঁকে। ধারাবাহিকটির শুটিংয়ে এই গোলাপি পোশাকের সঙ্গে স্বর্ণালংকার পরেন তিনি। কপালে ছিল গোলাপি টিপ। উমার সঙ্গে ভারতের সম্পর্ক নিবিড়। শৈশবের অনেকখানি সময় ভারতের উত্তরাখন্ডের আলমোরা জেলায় কেটেছে। সংস্কৃত-পণ্ডিত ছিলেন তাঁর বাবা। তিনিই মেয়ের নাম উমা রেখেছেন। স্টিভেন স্পিলবার্গ প্রযোজিত ওই সংগীতভিত্তিক ধারাবাহিকের পাঁচটি পর্বে রয়েছেন উমা। ওয়েবসাইট।