সাহসী নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯০ বছর বয়সী এক জার্মান নারী লাঠি দিয়ে পিটিয়ে তাঁর খামারবাড়ি থেকে তিন চোরকে তাড়িয়েছেন। জার্মানির মুয়েনস্টারে এ ঘটনা ঘটেছে। গত সোমবার পুলিশ জানায়, ওই নারী বাড়ির সামনে হাঁটছিলেন। এ সময় তিনি ওই তিন চোরকে দেখতে পান। এর পরই তিনি লাঠি দিয়ে চোরদের বেধড়ক পেটাতে শুরু করেন। বেগতিক দেখে তিন চোরই পালিয়ে যায়। পুলিশের এক মুখপাত্র জানান, ওই নারী সৌভাগ্যবতী, তাঁর কিছু হয়নি। রয়টার্স