সাহাব উদ্দিনের জামিনের শুনানি ১৫ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশ ট্রাক অস্ত্র আটক মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক পরিচালক উইং কমান্ডার (অব.) সাহাবউদ্দিন আজ মঙ্গলবার জামিন আবেদন করেন। চট্টগ্রাম আদালতের জ্যেষ্ঠ মহানগর হাকিম মোহাম্মদ ওসমান গনি ১৫ ফেব্রুয়ারি জামিন শুনানির দিন ধার্য করেন।আদালত সূত্র জানায়, সাহাবউদ্দিনের কৌঁসুলিরা আজ জামিন আবেদন দাখিল করেন। আদালত তা গ্রহণ করে ১৫ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেন।২০০৯ সালের ২ মে রাতে ঢাকার গ্রিন রোডের একটি বাসা থেকে সাহাবউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। দশ ট্রাক অস্ত্র ও চোরাচালান মামলায় তিনি দুই দফা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।প্রসঙ্গত, ২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার জেটিঘাটে দশ ট্রাক অস্ত্র খালাস হয়। অস্ত্রগুলো ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য আনা হয় বলে একাধিক আসামির জবানবন্দিতে বেরিয়ে আসে। এনএসআইয়ের কতিপয় কর্মকর্তার তত্ত্বাবধানে অস্ত্রগুলো খালাস করা হয়।