সাহারার সঙ্গে সমঝোতা-স্মারকটি প্রকাশ করুন: টিআইবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার চারপাশে আবাসন প্রকল্প গ্রহণের লক্ষ্যে ভারতের সাহারা গ্রুপের সঙ্গে রাজউকের স্বাক্ষরিত সমঝোতা-স্মারকের সংশ্লিষ্ট সব সিদ্ধান্তে স্বচ্ছতার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।আজ বৃহস্পতিবার টিআইবির এক বিবৃতিতে বলা হয়, সুশাসন, জবাবদিহি ও জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিতকরণে সমঝোতা-স্মারকটির সব তথ্য জনসমক্ষে প্রকাশ করা উচিত।টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, স্বল্প আয়ের জনগোষ্ঠীর জন্য ঢাকার পার্শ্ববর্তী এলাকায় আবাসন-সুবিধা সৃষ্টির লক্ষ্যে রাজউকের উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার। তবে দেশের অন্যতম বিরল ও মূল্যবান সম্পদ ভূমি ব্যবহারের ক্ষেত্রে যেকোনো সিদ্ধান্তে সংশ্লিষ্ট আইন ও বিধিমালার কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, ভূমির মতো সর্বোচ্চ মূল্যবান খাতে দীর্ঘমেয়াদি ব্যয়-সুবিধা ও সম্ভাব্য ঝুঁকির বিশ্লেষণ না করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।