সাহিত্যরসে দুই বাংলা মাতিয়েছিলেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ কথা রেখেছিল কি না, তা হয়তো সুনীলই জানেন। কেউ কথা না রাখলেও আজ আর সুনীল গঙ্গোপাধ্যায়ের কিছু যায়-আসে না। বিশ্বসংসারের মায়া ছেড়ে তিনি এখন অন্য ভুবনে। এটাই এখন নির্মম সত্য যে, সেই অজানা লোক থেকে এসে আর কখনো দুই বাংলার অগণিত ভক্ত-পাঠককে সাহিত্যরসে মাতাবেন না তিনি। ১৯৩৪ সালের ৭ সেপ্টেম্বর বাংলাদেশের ফরিদপুরে জন্ম নেন সুনীল গঙ্গোপাধ্যায়। মাত্র চার বছর বয়সে পাড়ি জমান কলকাতায়। ১৯৫৩ সালে তিনি ‘কৃত্তিবাস’ নামে একটি কবিতাপত্রিকা সম্পাদনা শুরু করেন। ১৯৫৮ সালে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘একা এবং কয়েকজন’ এবং ১৯৬৬ সালে প্রথম উপন্যাস ‘আত্মপ্রকাশ’ প্রকাশিত হয়।এরপর সুনীলকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আমৃত্যু লিখে গেছেন। কবিতা, উপন্যাস, ছোটগল্প, নাটক—সবখানে ছিল তাঁর সদর্প পদচারণ। সাংবাদিকতা ও কলাম লেখায়ও তাঁর পারদর্শিতা ছিল অতুলনীয়।রবীন্দ্র-শরত্ উত্তরযুগে বাংলা সাহিত্যের প্রাণপুরুষ হিসেবে আবির্ভূত হয়েছিলেন সুনীল। লেখনীর অসাধারণ জাদুশক্তি দিয়ে তিনি এপার-ওপার বাংলার সাহিত্যপ্রেমীদের গল্প, কবিতা, উপন্যাসের রসে মাতিয়ে রেখেছিলেন। ‘পূর্ব-পশ্চিম’, ‘সেই সময়’, ‘প্রথম আলো’, ‘অরণ্যের দিনরাত্রি’ তাঁর সাড়া জাগানো ঐতিহাসিক উপন্যাস। তাঁর অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে: ‘আত্মপ্রকাশ’, ‘সরল সত্য’, ‘তুমি কে?’, ‘জীবন যেরকম’, ‘কালো রাস্তা সাদা বাড়ি’, ‘অর্জুন’, ‘কবি ও নর্তকী’, ‘স্বর্গের নীচে মানুষ’, ‘আমিই সে’, ‘একা এবং কয়েকজন’, ‘সংসারে এক সন্ন্যাসী’, ‘রাধাকৃষ্ণ’, ‘কনকলতা’, ‘সময়ের স্রোতে’, ‘মেঘ বৃষ্টি আলো’, ‘প্রকাশ্য দিবালোকে’, ‘দর্পণে কার মুখ’, ‘গভীর গোপন’, ‘কেন্দ্রবিন্দু’, ‘ব্যক্তিগত’, ‘বন্ধুবান্ধব’, ‘রক্তমাংস’, ‘দুই নারী’, ‘স্বপ্ন লজ্জাহীন’, ‘আকাশ দস্যু’, ‘তাজমহলে এক কাপ চা’, ‘ধূলিবসন’, ‘অমৃতের পুত্রকন্যা’, ‘আজও চমত্কার’, ‘জোছনাকুমারী’, ‘নবজাতক’, ‘শ্যামসাহেব’, ‘সপ্তম অভিযান’, ‘মধুময়’, ‘ভালবাসার দুঃখ’, ‘হূদয়ের অলিগলি’, ‘জনারণ্যে একজন’, ‘সমুদ্রের সামনে’, ‘বুকের মধ্যে আগুন’, ‘তিন নম্বর চোখ’, ‘সুখ অসুখ’, ‘অগ্নিপুত্র’, ‘বসন্তদিনের ডাক’, ‘সোনালি দুঃখ’, ‘যুবক যুবতীরা’, ‘পুরুষ’, ‘অচেনা মানুষ’, ‘বৃত্তের বাইরে’, ‘রূপালী মানবী’, ‘মহাপৃথিবী’, ‘উত্তরাধিকার’, ‘আকাশ পাতাল’, ‘রানু ও ভানু’, ‘অন্য জীবনের স্বাদ’, ‘দুজন’, ‘কিশোর ও সন্ন্যাসিনী’, ‘বুকের পাথর’, ‘দৃষ্টিকোণ’, ‘সেই দিন সেই রাত্রি’, ‘প্রথম নারী’, ‘সোনালী দিন’, ‘প্রতিপক্ষ’, ‘একাকিনী’, ‘দুই বসন্ত’, ‘অন্তরঙ্গ’, ‘সুপ্ত বাসনা’, ‘জলদস্যু’, ‘আঁধার রাতের অতিথি’ ‘দুই অভিযান’, ‘কাজরী’, ‘এক জীবনে’ প্রভৃতি।তাঁর কবিতার বইয়ের মধ্যে আছে: ‘সুন্দরের মন খারাপ মাধুর্যের জ্বর’, ‘সেই মুহূর্তে নীরা’, ‘স্মৃতির শহর’, ‘সুন্দর রহস্যময়’, ‘আমার স্বপ্ন’, ‘জাগরণ হেমবর্ণ’, ‘আমি কী রকমভাবে বেঁচে আছি’, ‘ভালোবাসা খণ্ডকাব্য’, ‘নীরা, হারিয়ে যেও না’, ‘ভোরবেলার উপহার’, ‘রাত্রির রঁদেভু’, ‘হঠাত্ নীরার জন্য’ প্রভৃতি।সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নাটকগুলোর মধ্যে রয়েছে: ‘প্রাণের প্রহরী’, ‘রাজা, রানী ও রাজসভায় মাধবী’,‘মালঞ্চমালা’, ‘স্বাধীনতাসংগ্রামে নেতাজি’। গল্পগ্রন্থ হলো: ‘শাজাহান ও তার নিজস্ব বাহিনী’, ‘আলোকলতার মূল’। শিশুসাহিত্যে ‘কাকাবাবু-সন্তু’ নামে এক জনপ্রিয় গোয়েন্দা সিরিজের রচয়িতা সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের কিছু কাহিনি নিয়ে চলচ্চিত্রও হয়েছে। এর মধ্যে সত্যজিত্ রায় পরিচালিত ‘অরণ্যের দিনরাত্রি’ ও ‘প্রতিদ্বন্দ্বী’ অন্যতম। এ ছাড়া আছে ‘কাকাবাবু’ চরিত্রের দুটি কাহিনি ‘সবুজ দ্বীপের রাজা’ ও ‘কাকাবাবু হেরে গেলেন’।সুনীল গঙ্গোপাধ্যায় ‘নীললোহিত’, ‘সনাতন পাঠক’ ও ‘নীল উপাধ্যায়’ ছদ্মনামেও লিখতেন। মৃত্যুর আগপর্যন্ত তিনি ভারতের জাতীয় সাহিত্য প্রতিষ্ঠান ‘সাহিত্য আকাদেমি’ ও ‘পশ্চিমবঙ্গ শিশু-কিশোর আকাদেমি’র সভাপতি ছিলেন।