সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন পেরুর মারিয়া ভার্গাস য়োসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন পেরুর জনপ্রিয় সাহিত্যিক মারিয়া ভার্গাস য়োসা। বিশ্বে স্প্যানিশভাষী দেশগুলোয় তিনি একজন বিশেষভাবে সম্মানিত বুদ্ধিজীবী ও সাহিত্যিক।আজ বৃহস্পতিবার দ্য সুইডিশ একাডেমি ২০১০ সালে সাহিত্যে তাঁর নোবেল পুরস্কার পাওয়ার কথা ঘোষণা করে। পেরুতে জন্ম নেওয়া ৭৪ বছর বয়সী ঔপন্যাসিক-সাহিত্যিক মারিয়া ভার্গাস য়োসা ৩০টিরও বেশি উপন্যাস, নাটক ও প্রবন্ধগ্রন্থ রচনা করেছেন। মারিয়া ভার্গাস য়োসার লেখা প্রথম উপন্যাস দ্য টাইম অব দ্য হিরো ১৯৬০ সালে আন্তর্জাতিকভাবে বেশ সাড়া ফেলেছিল। স্প্যানিশ সাহিত্যে অসামান্য অবদান রাখার জন্য ১৯৯৪ সালে তিনি সারভেনটেস পুরস্কার পেয়েছিলেন। ১৯৮২ সালে কলম্বিয়ার লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের পর মারিয়া ভার্গাস য়োসা আরেক দক্ষিণ আমেরিকান সাহিত্যিক, যিনি নোবেল পুরস্কার পেলেন।—দ্য টাইমস অব ইন্ডিয়া